কুলাউড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: নিহত ২, আহত অন্তত ২৫০
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০১৯
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর উপবন ট্রেনে চারটি বগি (ঠ, ঢ, ড, ন) লাইনচ্যুত হয়ে দুইজন নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার বরমচালে স্টেশন থেকে ২০০ মিটার দূরে কালা মিয়া বাজার সংলগ্ন একটি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত ২৫০ জন যাত্রী আহতে হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়ার বরমচাল স্টেশন সংলগ্ন একটি ব্রিজে হঠাৎ ট্রেনের চারটি বগি লাইনচ্যুৎ হয়ে যায়। ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৫০ যাত্রী আহত হয়েছেন। ছিটকে পড়া বগি থেকে মানুষের আর্তনাদ ভেসে আসতে শুনেছেন বলে জানিয়েছেন একাধিক যাত্রী।

