|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. এমপি কয়েসের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলা খারিজ

এমপি কয়েসের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলা খারিজ


প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৮

সিলেট, ৭ অক্টোবর: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত রোববার সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম (ফেঞ্চুগঞ্জ) আদালতের বিচারক ফারজানা শাকিলা মুমু চৌধুরী বাদীপক্ষের আরজি ও প্রমাণাদি পর্যালোচনা শেষে মানহানির ও হুমকির অভিযোগের পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে না পারায় ফৌজদারী কার্যবিধির ২০৩ ধারা মোতাবেক এই মামলার খারিজাদেশ প্রদান করেছেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে যুক্তরাজ্য যুবলীগ নেতা আশফাকুল ইসলাম সাব্বিরের মা মনোয়ারা বেগম বাদী হয়ে গত বুধবার এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

গত ৩ অক্টোবর বুধবার দায়ের করা এই মামলার আরজিতে মনোয়ারা বেগম উল্লেখ করেন, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তার ছেলে ও পরিবার সম্পর্কে এমপি অশালীন ও অকথ্য মন্তব্য করেছেন। ওই জনসভায় এমপি তার ছেলেকে হত্যার হুমকি দেন। এ কারণে বাদী ও তার পরিবারের মানহানি হয়েছে বলে তিনি তার আরাজিতে দাবি করেন।

ঐদিন বিজ্ঞ বিচারক ফারজানা শাকিলা মুমু চৌধুরী বাদী ও তার আইনজীবীর বক্তব্য পর্যালোচনা শেষে আদেশ অপেক্ষমান রাখেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত বাদীপক্ষের আরজি ও উপস্থাপিত প্রমাণাদি পর্যালোচনা করে মামলাটি খারিজ করে দেন।

বিচারক তার প্রদত্ত আদেশে বলেছেন, মামলার আরজি, বাদীর বক্তব্য ও প্রমাণাদি পর্যালোচনায় এটি সুষ্পষ্টভাবে প্রমাণিত হয়নি যে, আসামি বাদীর নাম উল্লেখ করে তার বিরুদ্ধে কোনরূপ মানহানিকর উক্তি করেছেন। বাদীকে ২০০ ধারা মোতাবেক পরীক্ষাকালেও বাদীর মানহানি হয়েছে মর্মে সুষ্পষ্ট কোন প্রমাণ উপস্থাপন করতে পারেননি। ফলে, সার্বিক বিষয়াদি পর্যালোচনায় এই মামলায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর্যাপ্ত কারণ নেই মর্মে আদালতের কাছে প্রতীয়মান হয়েছে। বিধায় অভিযোগটি ২০৩ ধারা মোতাবেক খারিজ করা হলো।

 

সিলেট এর আরও খবর
অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top