বড়লেখা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম. জুবের আহমদের বিদেশ সফর
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০১৮
সিলেট, ৪ মার্চ: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদস্য (স্কুল শাখা) এম. জুবের আহমদ ব্যক্তিগত এক সংক্ষিপ্ত সফরে দুবাই গিয়েছেন। গত ৩ মার্চ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘ফ্লাই দুবাই’ এর একটি ফ্লাইটে তিনি দুবাই পৌছান।
সময় সল্পতার কারণে তিনি দলীয় নেতাকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী অনেককে বলে যেতে পারেননি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি সবার নিকট দোয়া চেয়েছেন।

