বড়লেখায় শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৮
সিলেট প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল ২৭ জানুয়ারি শনিবার বিকেল ৩টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী উম্মে লাবিবা। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কয়ছর আহমদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া বেগম।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি বলেন, একটা উন্নত দেশ গঠন করতে হলে জাতিকে শিক্ষিত হতে হবে, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারে না। তাই বর্তমান সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ দিয়েছে এবং বাংলাদেশকে একটা উন্নতে দেশে পরিণত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ও প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য ডা. আব্দুস ছালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বড়লেখা প্রেস ক্লাব সভাপতি অসিৎ রঞ্জন দাস, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি রফিক উদ্দিন আহমেদ, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজি নিজাম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম. জুবের আহমদ, সদস্য আহমদ হাসান জুয়েল, স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ সভাপতি আলিম উদ্দিন, বদরুল আহমদ, তমছির আলী তমন, শিক্ষক আতিকুল ইসলাম মুক্তা, মডেল কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক রুহেল আহমদ, ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক শিবু নাথ, প্রতিষ্ঠানের শিক্ষক জুমেরা খাতুন, নাহিদা আক্তার, জান্নাত আরা বেগম, জাকির হোসেন, আব্দুর রব সুহেল, রোকসানা আক্তার, কামরুল ইসলাম, রিনা রানী দাস ও বায়জিদ আহমদ প্রমূখ।

