বড়লেখার উত্তর শাহবাজপুরে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৮
সিলেট প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে প্রায় ২০০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে ১০০টি কম্বল ও নগদ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে স্থানীয় মেরিট কেয়ার একাডেমি মাঠে আতিক জনির পারিবারিক উদ্যোগে এ শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
আতিক জনির সভাপতিত্বে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিক, হাজী মুসলিম উদ্দীন, আহমদ রুহেল, সাদিক তাজিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুস শহীদ, আহমদ হাসান জুয়েল, নজরুল ইসলাম, আব্দুল কাদির, বলাই মিয়া, জুনেদ আহমদ, মাহবুব সায়েম, হোসাইন আহমদ প্রমূখ।

