|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ফ্রান্সে প্রবাসী ব্রিটিশদের বিমানযোগে খাবার পাঠাবেন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী

ফ্রান্সে প্রবাসী ব্রিটিশদের বিমানযোগে খাবার পাঠাবেন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী

প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৮

দেশ ডেস্ক: ফ্রান্সে বসবাসরত ব্রিটিশ নাগরিকরা যেন তাদের পছন্দের খাবারের স্বাদ আস্বাদন করতে পারে, তার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত একজন ব্রিটিশ রেস্টুরেন্ট ব্যবসায়ী। যুক্তরাজ্যের নিজ কারি হাউস থেকে বিমানযোগে ফ্রান্সের প্রবাসী ব্রিটিশদের কাছে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি। ব্যবসায়ী ফাজ আহমেদের এই সেবা ইংলিশ চ্যানেল হয়ে ফ্রান্সের দক্ষিণপূর্বাঞ্চলীয় বুরডেক্স এলাকা পর্যন্ত বিস্তৃত থাকবে।

খাবার বহনকারী এ ফ্লাইটটি ‘কারি এয়ার’ নামে পরিচিত হবে। এতে যুক্তরাজ্যের পোর্টসমাউথে অবস্থিত ফাজ আহমেদের আকাশ তন্দুরি কারি হাউসের জনপ্রিয় বিভিন্ন খাবারের মেন্যু সরবরাহ করা হবে। জনপ্রতি খরচ পড়বে ৩৬ ইউরো।

যুক্তরাজ্যের লি অন সলেন্ট বিমানবন্দর থেকে চিকেন টিক্কা মাসালা, ল্যাম্ব বালতি, বেঙ্গল নাগা চিকেন, ভেজিটেবল পনির কড়াইয়ের মতো খাবার নিয়ে উড্ডয়ন করেছে কারি এয়ারটি। থাকছে রাইস ও নানের মতো আইটেমও। ছয় আসনের বিমানটি ফ্রান্সের বুরডেক্স এলাকার পথে যুক্তরাজ্য থেকে যাত্রা করেছে। সেখানে বুরডেক্স সাউক্যাটস বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে। এয়ারক্রাফট হ্যাঙ্গারে প্রবাসী ব্রিটিশ নাগরিকদের ৫০টি দল তাদের ফরাসি বন্ধুদের নিয়ে খেতে পারবেন।

ফাজ আহমেদ বলেন, এই উড্ডয়নকে বাস্তবে পরিণত করতে তাদের নানা প্রতিবন্ধকতার মোকাবিলা করতে হয়েছে।

রেস্টুরেন্ট মালিক বলেন, এটা একটা ব্যয়বহুল ব্যাপার। কিন্তু এর পেছনে ব্যয় করা প্রতিটি পয়সাই হবে উপকারী বা মূল্যবান। আমি উদ্বেলিত… ব্রেক্সিট এবং অন্যান্য জটিলতার কারণে প্রাথমিকভাবে এর বাস্তবায়ন নিয়ে আমাদের উদ্বেগ ছিল। কিন্তু এখন আমি আত্মবিশ্বাসী এবং এর পরিণতি দেখার জন্য আমার আর দেরি সইছে না।

ব্রিটিশ দাতব্য সংস্থা ও বাংলাদেশি হাসপাতালগুলোর জন্যও নিয়মিত তহবিল দিয়ে থাকেন এ ব্যবসায়ী। তার মা-বাবা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে স্থায়ী হয়েছিলেন।

মূলত নিয়মিত কিছু ভালো গ্রাহকের দাবির প্রেক্ষিতেই এ উদ্যোগের ব্যাপারে আগ্রহী হয় রেস্টুরেন্টটি। আকাশ রেস্টুরেন্টের একজন নিয়মিত গ্রাহক রয় বুচান। তিনি বলেন, ফ্রান্সে কিছু ভারতীয় রেস্টুরেন্ট থাকলেও তাদের খাবারের মান ব্রিটিশ খাবারের মানের কাছাকাছিও নয়। এর একটা আংশিক কারণ হচ্ছে, ফরাসিরা সাধারণত মসলাযুক্ত খাবার পছন্দ করে না।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top