ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহবাজপুরে আনন্দ র্যালি
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০১৮
সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক আনন্দ র্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৭টায় স্থানীয় শাহবাজপুর বাজারে এ র্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সিনিয়ির যুগ্ম আহ্বায়ক শাহীন আহমদ, সাইবার দলের সহ সভাপতি জুনেদ আহমদ, সাব্বির আহমদ, সাবেক ছাত্রনেতা আতিক জনি, সাদিক তাজিন, মহি উদ্দিন সুহেল, মোস্তাক কানন, যুবদল নেতা নজরুল ইসলাম, আদনান ওয়াহিদ মিশু, শাহীন আহমদ দিনার প্রমূখ।


