শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মখদ্দছ আলী আর নেই
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০১৮
সিলেট প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মখদ্দছ আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১ জানুয়ারি সোমবার বেলা ১টা ২০ মিনিটের সময় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, হাজার হাজার ছাত্রছাত্রীসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার রাত সাড়ে ৮টায় মো: মখদ্দছ আলীর গ্রামের বাড়ি বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মাদ নগরের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
এদিকে সবার প্রিয় স্যার মো: মখদ্দছ আলীর মৃত্যুতে বড়লেখায় শোকের ছায়া নেমে এসেছে। নিরহংকার ও অগাধ পান্ডিত্বের অধিকারী এই শিক্ষকের অনেক গুনগ্রাহী ছাত্রছাত্রী দেশ ও বিদেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
মো: মখদ্দছ আলীর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছিত, উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

