বড়লেখায় নান্দুয়া নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মেধা প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০১৮
সিলেট প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুরের নান্দুয়া নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মেধা প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১ জানুয়ারি সোমবার দুপুর ২টায় মাদ্রাসা প্রঙ্গণে মইন উদ্দিনের সভাপতিত্বে ও কবি গীতিকার সাদিক তাজিনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জাকির আহমদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী লিগ্যাল কনসালটেন্ট, ইউনিভার্সাল সলিসিটর মো. সালাহ উদ্দিন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজাউল সিনিয়র কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আজির উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়ির শিক্ষক হেলাল উদ্দিন, উত্তর শাহবাজপুর দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মো. সাইফুল্লাহ, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিক, ইছরাখ আলী, আলা উদ্দিন, সাপ্তাহিক দেশ’র সিলেট প্রতিনিধি দেলোয়ার হোসাইন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমূখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য তাজ উদ্দিন, মাদ্রাসার মুহতামিম নজরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, নান্দুয়া নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন শিখানো হয়। বক্তারা বলেন, হাফিজিয়ার পাশাপাশি যত শীঘ্রই সম্ভব প্রতিষ্ঠানে ইবতেদায়ী যুক্ত করা উচিত। বক্তারা কুরআনের খেদমতে এলাকার সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ছাদ উদ্দিন, আবুল হোসেন, আতা মিয়া, ছায়াদ আলী, সেলিম উদ্দিন, সেলিম আহমদ, জামাল উদ্দিন, সাইফুল ইসলাম, মহি উদ্দিন সুহেল, আব্দুর রহমান সুহেল, মোস্তাক কানন, কাজী মিনহাজ উদ্দিন প্রমূখ।


