|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় ‘ক্যারিয়ার ইন এয়ারলাইন্স সেক্টর’ শীর্ষক কর্মশালা

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় ‘ক্যারিয়ার ইন এয়ারলাইন্স সেক্টর’ শীর্ষক কর্মশালা


প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৭

দেশ, ২৪ নভেম্বর: এয়ারলাইন্স ক্লাব অব সিলেট এর উদ্যোগে এবং সিলেট সিটি কর্পোরেশন ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সার্বিক সহযোগিতায় ‘ক্যারিয়ার ইন এয়ারলাইন্স সেক্টর’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

গত ২৩ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় চেম্বার কনফারেন্স হলে এয়ারলাইন্স ক্লাব অব সিলেট-এর সভাপতি মুহাম্মদ মারুফ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি এবং এয়ারলাইন্স ক্লাব অব সিলেট-এর প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার সিপার আহমদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর জেলা ব্যবস্থাপক মুহাম্মদ মোস্তফা, আটাব সিলেট-এর চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)-এর সভাপতি আল আজাদ, ইউএস বাংলা এয়ারলাইন্স এর ডিজিএম মুহাম্মদ কামরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণকে যথাযথভাবে কাজে লাগিয়ে দেশের জন্য নিজেদেরকে গড়ে তুলা সম্ভব। এয়ারলাইন্স ক্লাব অব সিলেট দক্ষ জনবল তৈরীর লক্ষ্যে সিলেটে দীর্ঘ দিন থেকে কাজ করে আসছে। তাদের এই আয়োজনের মাধ্যমে তরুণ তরুণীরা কর্মক্ষেত্রে সঠিকভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারবে। তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তির যুগে তারা যদি উপযুক্ত যোগ্যতার প্রদর্শন করতে পারে তবে তিনি কর্মসংস্থান সৃষ্টি করার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। তিনি এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি এবং এয়ারলাইন্স ক্লাব অব সিলেট-এর প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, প্রশিক্ষণকে যথাযথভাবে মূল্যায়ন এবং সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে কর্মক্ষেত্রে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা সম্ভব। কর্মক্ষেত্রে আন্তরিকতা এবং প্রযুক্তির সদ্ব্যবহারে নিজেকে স্বচ্ছভাবে উপস্থাপন করতে হবে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইত্তেহাদ এয়ারওয়েজ এর ম্যানেজার জনাব আব্দুল্লাহ জাহেদ, এ্যাবাকাস এয়ারওয়েজ এর ম্যানেজার জনাব ফরহাদ চৌধুরী, কাতার এয়ারওয়েজ এর ম্যানেজার জনাব গোলাম মুসফিক ইসতিয়াক চৌধুরী, ইউএস বাংলা এয়ারওয়েজ এর ম্যানেজার জনাব হামিদ বিন হানিফ, রিজেন্ট এয়ারওয়েজ এর ম্যানেজার জনাব শফিকুল ইসলাম, কুয়েত এয়ারওয়েজ এর ম্যানেজার জনাব জিহান চৌধুরী, নভো এয়ারওয়েজ এর ম্যানেজার এমদাদুর রহমান, রিজেন্ট এয়ারওয়েজ-এর খন্দকার ইসরার আহমদ। এছাড়াও কর্মশালায় ৭৫ প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

 

সিলেট এর আরও খবর
অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top