|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. রুশনারা আলীর সাথে সিলেট চেম্বার ও ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

রুশনারা আলীর সাথে সিলেট চেম্বার ও ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৭

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত রুশনারা আলী এমপির সাথে সিলেট চেম্বার ও ব্যবসায়ী নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সিলেট নগরীর রোজভিউ হোটেলে ব্রিটিশ হাই কমিশনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রুশনারা আলী বলেন, ব্রিটিশ সরকার ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে খুবই আন্তরিক। বাণিজ্যের প্রতিবন্ধিকতাগুলো চিহ্নিত করে সমাধান করলে ব্রিটেন ও বাংলাদেশ উপকৃত হবে। তিনি বাংলাদেশকে অপার সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশের জনশক্তি ও বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে এদেশকে শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত করা সম্ভব। তিনি বলেন, ব্রিটিশ সরকার বাংলাদেশের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছে।

মতবিনিময় সভায় সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিলেটের একটি বিশাল জনগোষ্ঠী ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। প্রবাসী অধ্যূষিত অঞ্চল হওয়ায় সিলেটে বিদেশি বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আগামী ২১-২৭ অক্টোবর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন-২০১৭ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার ডেভিড এ্যাসলে, ব্রিটিশ হাই কমিশনের ট্রেড ও ইনভেস্টমেন্ট বিভাগের পরিচালক রোজিনা হাসান, সিলেট চেম্বারের পরিচালক মো. হিজকিল গুলজার, বিশিষ্ট ব্যবসায়ী ফয়সল আহমদ চৌধুরী, ডা. নাসিম আহমদ, মাহী উদ্দিন আহমদ সেলিম, আবদুল মুকিত প্রমূখ। সংবাদ বিজ্ঞপ্তি

 

সিলেট এর আরও খবর
অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top