|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ইরাকে গোপন শিবিরে আইএসের ১৪০০ বিদেশী স্ত্রী-সন্তান

ইরাকে গোপন শিবিরে আইএসের ১৪০০ বিদেশী স্ত্রী-সন্তান

প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০১৭

দেশ ডেস্ক: জঙ্গি গোষ্ঠী আইএসের সন্দেহভাজন সদস্যদের ১৪০০ বিদেশী স্ত্রী ও সন্তান এখন ইরাকি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। তাদেরকে রাখা হয়েছে ইরাকের একটি মরুভূমিতে গোপন শিবিরে। তাদের বেশির ভাগই তুরস্কের নাগরিক। আরো আছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর নাগরিক। এসব স্ত্রী ও সন্তানদের হয়তো তাদের স্বামী বা পিতা ফেলে চলে গেছে, আর না হয় তারা নিহত হয়েছে। ফলে কোনো উপায়ান্তর না পেয়ে তারা আশ্রয় নিয়েছে ওই গোপন শিবিরে। তারা আশ্বাস দিয়েছে, তারা হত্যাকা- ঘটাতে ওই শিবিরে যায় নি। তারা বাঁচতে চায়। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল।

এতে বলা হয়, তপ্ত মরুর ভিতর তাঁবু পাতা। তার ভিতরে ঘুমানোর জন্য মাদুর পাতা। তার ওপর দিয়ে কিলবিল করে হাঁটছে ছারপোকা। নেই এয়ার কন্ডিশন। তাদেরকে এমনই অবস্থার মধ্যে ঘুমাতে হয়। এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। সর্বক্ষণ তাদের মধ্যে আতঙ্ক, হয়তো প্রতিশোধ নেয়া হবে তাদের ওপর। আরটি’র একজন সাংবাদিককে এমন একজন নারী ভিডিও ফুটেজে বলেছেন, তাদের অনেকেই ওই শিবিরে যোগ দিয়েছেন স্বামীসহ। তার বক্তব্য, আমরা এখানে লড়াই করতে বা কাউকে হত্যা করতে আসি নি। আমরা এসেছে বাঁচার আশায়। তবে তাদের এসব কথায় আশ্বস্ত হতে পারছে না অন্যরা। ওই শিবিরে আশ্রয় নেয়া নতুন আরেকজন বলেছেন, যখন আমরা এই শিবিরে এলাম তখন আমাদের সঙ্গে থাকা এক নারী আত্মঘাতী হয়ে নিজেকে উড়িয়ে দিলেন। অমনি সেনা সদস্যরা গুলি করা শুরু করে। আরেকজন নারীর ‘জিহাদি’ স্বামী নিহত হয়েছেন। তিনি বলেছেন, আমি দেশে ফিরতে চাই। দুর্ঘটনাক্রমে আমি ইরাকে এসেছি। আমি প্রকৃতপক্ষেই দেশে ফিরে যেতে চাই। আমাকে দয়া করে এখান থেকে বের হতে দিন। ইরাকের নিরাপত্তা ও ত্রাণ বিষয়ক কর্মকর্তারা বলেছেন, ইরাকে আইএসের সর্বশেষ শক্ত ঘাঁটিতে অভিযান চালিয়ে হটিয়ে দিয়েছে আইএস। এর ফলে আইএসের যোদ্ধাদের ১৪০০ বিদেশী স্ত্রী ও সন্তান এখন ওই শিবিরে অবস্থান করছে। তবে তাদের ব্যাপারে সরকার কি করবে তা জানানো হয় নি।

ইরাকের সেনাবাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের মতে, এসব নারীর বেশির ভাগই তুরস্কের। বাকিদের মধ্যে রয়েছেন তাজিকিস্তান আজারবাইজান রাশিয়ার নারী। এ ছাড়া আছেন কিছু এশিয়ান নারী। আছেন কিছু ফরাসি ও জার্মান নারীও। এসব নারী ও শিশুকে যে শিবিরে রাখা হয়েছে সে বিষয়ে সরকার গোপনীয়তা বজায় রাখছে। কারণ, আইএসের কারণে বহু ইরাকি ঘরবাড়ি হারিয়েছে। স্বজন হারিয়েছে। তারা বসবাস করছে বিভিন্ন শিবিরে। তাদের মধ্যে উত্তেজনা রয়েছে। ফলে ওই গোপন শিবিরের খবর ফাঁস হযে গেছে সেখানকার পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা ত্রাণকর্মী ও কর্তৃপক্ষের। গত ৩০ শে আগস্ট ইরাকের মসুলে সেনাবাহিনী অভিযান চালিয়ে আইএসকে পরাস্ত করে। এরপর এসব নারী ও শিশু আশ্রয় নিয়েছেন ওই গোপন শিবিরে। এটি পরিচালনা করছে জাতিসংঘ।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top