|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. রোহিঙ্গাদের দুর্দশা দেখলেন কূটনীতিকরা : ‘মানবতার এ সঙ্কট চলতে পারে না’

রোহিঙ্গাদের দুর্দশা দেখলেন কূটনীতিকরা : ‘মানবতার এ সঙ্কট চলতে পারে না’

প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০১৭

দেশ, ১৩ সেপ্টেম্বর: রোহিঙ্গা মুসলিমরা কি ধরণের নির্যাতনের শিকার হয়েছেন তা স্বচক্ষে দেখলেন বাংলাদেশে নিযুক্ত বিদেশি মিশন প্রধানরা। সীমান্ত পরিদর্শনের পর কুটনীতিকরা এক বাক্যে বললেন, মানবতার এ সঙ্কট চলতে পারে না। আজ সকাল থেকে দুপ্রু পর্যন্ত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ৪৩ দেশের রাষ্ট্রদূত এবং চারটি আন্তর্জাতিক সংস্থার প্রধান। তারা সেখানে প্রত্যক্ষ করেন, মিয়ানমারের রাখাইনে চলমান সহিসংতায় পালিয়ে আসা ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা কিভাবে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলিতে কিভাবে পুড়ে ছারখার হয়ে গেছে। নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত হাজার হাজার রোহিঙ্গা কিভাবে বাংলাদেশে ঢোকার প্রাণপন চেষ্টা করছে সেটাও দেখেছেন তারা। সীমান্ত এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণে রোহিঙ্গারা কিভাবে আক্রান্ত হচ্ছে সেটাও তাদের সামনে তুলে ধরা হয়।

এ সময় কুটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র মো. শাহরিয়ার আলমসহ মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রীলঙ্কা, লিবিয়া আর উত্তর কোরিয়া ছাড়া বাংলাদেশর সমস্ত কুটনৈতিক মিশনের প্রধানরা রোহিঙ্গা পরিস্থিতি স্বচক্ষে দেখতে উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রী কুটনীতিকদের উদ্দেশ্যে বলেন, এ বার আপনারা স্বচক্ষে দেখলেন। এতোদিন মিডিয়ায় দেখেছেন। আন্তর্জাতিক সম্প্রদায় সব সময়ই আমাদের পাশে ছিল। আমাদের প্রত্যাশা স্বচক্ষে দেখার পর আন্তর্জাতিক মহল আমাদের পাশে আরো জোরালোভাবে থাকবে।

ঢাকাস্থ ডাচ রাষ্ট্রদূত এই পরিস্থিতিতে ভয়াবহ উল্লেখ, মানবতার এ সঙ্কট চলতে পারে না। এর রাজনৈতিক সমাধান জরুরি। বৃটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক বলেন, আমি দেখেছি মানবতা এখানে কিভাবে সঙ্কটে আছে। আমরা চাই এই সঙ্কটের সমাধান হোক। চীন রাষ্ট্রদূত মা মিন চিয়াং বলেন, সমাধান হতে হবে, সমাধান সামনে আছে। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স, জোয়েল রিফম্যানও এ সঙ্কটের সমাধান চেয়েছেন। ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা কুটনৈতিক সম্প্রদায়ের অন্যান্য রাষ্ট্রদূতের সঙ্গে অভিন্ন সুরেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বলেন, এটি মানবতার সঙ্কট।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top