|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. নিজেক মানসিক রোগী দাবি করে সব অস্বীকার করলেন রুবি

নিজেক মানসিক রোগী দাবি করে সব অস্বীকার করলেন রুবি


প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০১৭

দেশ ডেস্ক: ‘গত দুই সপ্তাহ ধরে আমি মানসিক অসুস্থ, যা বলেছি ভিত্তি নেই। আমার অসুস্থতার কারণ হচ্ছে একাকীত্ব। বসে বসে এসবই ভাবতাম। আমি যে অসুস্থ সেটা আমার পরিবারের মানুষরা জানেন। আমি যা কিছু বলেছি তার কোনো ভিত্তি নেই। সবই মিথ্যে।’

আজ ৯ আগস্ট বুধবার বিকেল পৌনে পাঁচটায় ফেসবুক লাইভ এসে এসব কথা বলেন সালমান শাহ হত্যা মালমার অন্যতম আসামী আমেরিকা প্রবাসী নারী রুবি সুলতানা। গেল সোমবার সকালে তিনি ফেসবুক লাইভে এসে বলেছিলেন, ‘এই খুনের (সালমান শাহ) বিষয়ে আমি সব জানি। যেভাবেই হোক আবার যেন মামলা তদন্তের ব্যবস্থা করা হয়। আমি যেমন করেই হোক আদালতে সাক্ষী দেব।’

রুবি তার ভিডিওতে সালমানের মাকে উদ্দেশ্য করে বারবার বলেছেন, ‘সালমান শাহ আত্মহত্যা করে নাই, তাকে খুন করা হইছে। প্লিজ কিছু একটা করেন, কিছু একটা করেন। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হইছে। আমার হাসব্যান্ড এইটা করাইছে আমার ভাইরে দিয়ে। আমার হাজব্যান্ড করাইছে, এইটা সামিরার ফ্যামিলি করাইছে আমার হাজব্যান্ডরে দিয়ে, সবাইরে দিয়ে, সব চাইনিজ মানুষ ছিল। সালমান শাহ আত্মহত্যা করে নাই, শালমান শাহ খুন হইছে।’

এসব কথা বলার দুদিন পরেই সালমান শাহ মৃত্যু জট যখন নতুন করে মোড় নিচ্ছিল তখনই রুবি সবকিছু অস্বীকার করেন। হাসতে হাসতে বলেন, ‘সালমান শাহ খুন হতে পারে, আত্মহত্যাও করতে পারে। আমি এর কিছুই জানিনা। কেউ আমাকে গালাগালি করলেও আমার কোনো অসুবিধা নেই। আমি যদি খুনি হই তাহলে আমাকে প্রমাণ করুক যে আমি খুনি। আমি আমেরিকান সিটিজেন। এখানে এসে আমাকে এত সহজে ধরে নিয়ে যাওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমি প্রমাণ দিতে পারবো যে আমি মানসিকভাবে অসুস্থ। আমার স্বামীর সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি আমি সুস্থ নই। আমার বড় ছেলে আমাকে বলেছে একমাস হাসপাতালে থাকতে। আমার স্বামীই একমাত্র এই অবস্থায় আমাকে সাহায্য করতে পারে।’
লাইভে অনেকেই এসময় রুবিকে পল্টিবাজ বলে মন্তব্য করেন। এর জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ আমি পল্টিবাজ। কী করতে পারবেন আমার। আমার মানসিক সুস্থতা নেই। তাই আমি পল্টি নিয়েছি।’
তিনি সামিরাকে নিয়ে বলেন, ‘সামিরার ব্যাপারে যা কিছু বলেছি সবকিছু মিথ্যে কথা। আমার মস্তিষ্ক কাজ করছিলো না। তাই এইসব বলেছি। আমার জন্য কারো কোনো ক্ষতি হোক আমি চাই না।’

দেখুন রুবির সর্বশেষ ভিডিওটি :

 

সিলেট এর আরও খবর
অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top