|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বার্মিংহ্যামে বাংলাদেশী ঐতিহ্যবাহী খেলাধূলার উৎসব ১৪ আগস্ট : চলছে প্রস্তুতি

বার্মিংহ্যামে বাংলাদেশী ঐতিহ্যবাহী খেলাধূলার উৎসব ১৪ আগস্ট : চলছে প্রস্তুতি


প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০১৭

 

দেশ রিপোর্ট: যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশী অধু্যষিত শহর বার্মিংহ্যামে দ্বিতীয়বারের অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশী ঐতিহ্যবাহী খেলাধূলার উৎসব। বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের উদ্যোগে আগামী ১৪ আগস্ট সোমবার সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বার্মিংহামের স্মল হীথ লেজার সেন্টারে দিনব্যাপী এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হবে। ওইদিন সকালে ক্রীড়া উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বার্মিংহামস্থ বাংলাদেশ মিশনের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুলকার নায়েন। ক্রীড়া উৎসব সফল করতে ক্রীড়ামোদী বাংলাদেশীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ক্রীড়া পরিষদ ইউকের নেতৃবৃন্দ।

গত ১ আগস্ট মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উৎসবের বিস্তারিত বিবরনী তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের জেনারেল সেক্রেটারি সাহিদুর রহমান সুহেল। বক্তব্য রাখেন ক্রীড়া পরিষদ ইউকের উপদেষ্টা কমরেড মসুদ আহমদ, প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ, ভাইস প্রেসিডেন্ট আমিরুল ইসলাম বেলাল ও ‘বাংলা ভয়েস’ সম্পাদক প্রাবন্ধিক মোহাম্মদ মারুফ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বিলেতে বাংলাদেশীদের ধারাবাহিক অবস্থান এখন তৃতীয়-চতুর্থ প্রজন্ম পর্যন্ত । শিকড়েরপ্রতি টান, দেশ মাতৃকারপ্রতি ভালবাসার বিচারে অন্যান্য অনেক জাতি-গোষ্টি থেকে বাংলাদেশী বংশোদ্ভূতরা অনন্য। হাজার বছরের বাঙালির ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক কর্মকান্ড-তৎপরতা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত পৌঁছে দিতে বিলেতের প্রবাসীরা সেই সূচনাকাল থেকেই ছিলেন তৎপর, সচেতন ও সজাগ। সেই ধরাবাহিকতা রক্ষায়ই পুরানো দিনের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়েই এই ক্রীড়া উৎসব আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্রীড়া উৎসবের মূল উদ্দেশ্য বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিলুপ্ত ও বিলুপ্ত হতেচলা ঐতিহ্যের অনেক খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পুনঃপ্রচলন এবং সেসবের প্রতি আগ্রহ সৃষ্টি করা।


উক্ত উৎসবে যে কোনো বয়সের যে কেউ নিজেদের পছন্দমত এক বা একাধিক খেলায় অংশগ্রহণ করতে পারবেন । খেলাগুলির মধ্যে রয়েছে: কাবাডি, কানামাছি, মোরগের লড়াই, বিস্কুট দৌড়, সুই-সুতা দৌড়, হাঁড়ি ভাঙ্গা, চেয়ার দৌঁড়, দৌঁড়, বালিশ দৌঁড়, মার্বেল দৌঁড়, ফুটবল, ব্যাডমিন্টন, লুডু, দড়ি ফাল প্রভৃতি। কোন ধরণের এন্ট্রি ফি ছাড়াই এসব খেলায় অংশগ্রহণের সুযোগ থাকবে । শুধুমাত্র ফুটবলে ত্রিশ পাউন্ড এবং ব্যাডমিন্টনে পঁচিশ পাউন্ড এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, গত বছর প্রথমবারের মত আয়োজিত ক্রীড়া উৎসবে আবহমান বাংলার ঐতিহ্য, নানা ধরণের দেশীয় বিনোদনে ভরপুর ছিল। ব্যাপকভাবে আয়োজিত এ ক্রীড়া উৎসবে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক দর্শক ও অংশগ্রহণকারীর উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে । এবছরের আয়োজনও ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে । খেলাধূলায় অংশগ্রহণকারীদের সংখ্যা গতবারের চেয়েও আরো বাড়বে এবং প্রতিটি ইভেন্টই প্রতিযোগিতামূলক হবে বলে আশা করছেন আয়োজকরা । বড় বড় সব শহরের প্রতিনিধিত্বের রেজিস্ট্রেশন চলছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের জবাবে সংগঠনের জেনারেল সেক্রেটারি বলেন, বাংলাদেশের এই ঐতিহ্যবাহী খেলাধূলা বৃটেনের মূলধারার কাছে তুলে ধরতেও তাঁদের বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয় বৃটিশ এমপিসহ মূলধারার বিশিষ্টজনের উপস্থিতি নিশ্চিত করতে তাঁরা নিরলসভাবে কাজ করছেন। অপর এক প্রশ্নের জবাবে, সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, গতবারের সাফল্যের ধারাবাহিকতায়ই তাঁরা এ বছর আরো বড় পরিসরে এই উৎসব আয়োজন করছেন। ভবিষ্যতে লন্ডনসহ দেশের অন্যান্য শহরেও বার্ষিক ক্রীড়া উৎসব আয়োজনের কথা ভাবছেন।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top