|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. অনি হাসানের গিটার মূর্ছনায় মাতলো সাংহাই উৎসব

অনি হাসানের গিটার মূর্ছনায় মাতলো সাংহাই উৎসব


প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৫

বিনোদন প্রতিনিধি

অক্টোবর মাসজুড়ে যেন সাংহাই শহরে লু-হাওয়া বয়। কারণও প্রাসঙ্গিক। পরপর কয়েকটি সংগীত উৎসব কাঁপিয়ে দেয় শহুরে বাতাস। চীনের উপকূলবেষ্টিত প্রসিদ্ধ এ শহরে জ্যাজ উৎসব থেকে শুরু করে সাধারণ গানের অসাধারণ সব আসর বসে।

এরমধ্যে সবচেয়ে খ্যাতনামা হলো ‘সাংহাই আন্তর্জাতিক সংগীত উৎসব’। যেখানে গানপাগল অনেক রথী-মহারথীরা এসে সামিল হন। এবছর অক্টোবরের মাঝের তিন দিন (১৫, ১৬ ও ১৭) বসেছিল সেই উৎসব। আর এতে ছিল বাংলাদেশের সুরও। ওয়ারফেইজ ব্যান্ডের গিটারিস্ট অনি হাসান অংশ নিয়েছিলেন এতে। গিটার বাজিয়েছেন উৎসবের প্রথম দুই দিন। এরপর তিনি গিয়েছেন যুক্তরাজ্যে।
উৎসব মঞ্চে গিটার জ্যামিং

সেখান থেকে এক মেইল বার্তায় এই গিটারবাদক বলেন, ‘এটি আমার জন্য স্বপ্নের জায়গা। যেখানে আমার চারপাশে প্রিয় ব্র্যান্ডগুলোই শুধু ছিল না, বরং প্রিয় তারকরাও আমার আশেপাশে পারফর্ম করছিলেন। এ এক মধুর অনুভূতি। নিজে বাজানোর পাশাপাশি তাদের বাদন সরাসরি শুনেছি।’

অনি জানালেন, সেসময় বিভিন্ন বুথে মাইকেল এঞ্জেলো, ম্যাটিয়াস আই এ ইকলুন্ধ, মাইকেল রোমিও, জেনিফার ব্যাটেনের মতো সংগীতশিল্পীরা পরিবেশনায় অংশ নিয়েছিলেন। বাংলাদেশিদের মধ্যে অনি হাসানই প্রথম এই আন্তর্জাতিক সংগীত উৎসবে পরিবেশনায় যুক্ত হয়েছেন।
তিন দেশের তিন মিউজিশিয়ান

উৎসবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড, ইতালি, জাপান, কোরিয়া, চায়নাসহ বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা জড়ো হয়েছিলেন। শুধু উৎসবেই অংশ নেওয়া নয়, অ্যালবামের বিষয়েও কাজ করেছেন অনি। তার ভাষ্য, ‘চীনের বিখ্যাত তারকা তাং লী’র সঙ্গে চাইনিজ এবং ইংরেজি ভাষায় একটি অ্যালবাম তৈরির বিষয়ে চূড়ান্ত কথা হয়েছে। আর এটির বাংলা সংস্করণ করার কথাও ভাবছি আমি।’

অনি ২০০৭ সাল থেকে গিটারবাদক হিসেবে ওয়ারফেইজ ব্যান্ডে কাজ করছেন। চলতি বছরের শুরুর দিকে পড়াশোনার জন্য যুক্তরাজ্যে যান। সেখানে তিনি মার্কেটিং বিষয়ে পড়াশোনা করছেন।

 

সিলেট এর আরও খবর
অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top