|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. কিশোরগঞ্জে শরীফুল আলমসহ বিএনপির ৭৮ নেতাকর্মী কারাগারে

কিশোরগঞ্জে শরীফুল আলমসহ বিএনপির ৭৮ নেতাকর্মী কারাগারে

প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫

1207
কিশোরগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শরীফুল আলমসহ ৭৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। অবরোধ কর্মসূচীতে নাশকতার অভিযোগে কুলিয়ারচর, ভৈরব, করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা ১০টি মামলায় বুধবার সংশ্লিষ্ট আদালতসমূহে আত্মসমর্পণ করে তারা জামিন প্রার্থনা করেন। আদালতে শুনানি শেষে তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। এ সময় আদালত এলাকায় জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে তারা শহরের বিক্ষোভ মিছিল করেন।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বিভিন্ন সময়ে অবরোধ কর্মসূচি চলাকালে গাড়ি পোড়ানো, আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নি সংযোগ, সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ট্রেনে অগ্নি সংযোগ, রেল পথে প্রতিবন্ধকতা সৃষ্টি ইত্যাদি অভিযোগে কুলিয়ারচরে চারটি, ভৈরবে তিনটি, কিশোরগঞ্জ সদরে দুইটি এবং করিমগঞ্জে দায়ের করা একটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী ছিল। এই ১০টি মামলার মধ্যে বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া ৮টি মামলায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শরীফুল আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, কুলিয়ারচর উপজেলা যুবদলের সভাপতি আজহার উদ্দিন লিটন, ফরিদপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন, ছয়সূতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মোরশেদ বাবুল, রামদি ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু মিয়া, কুলিয়ারচর পৌর যুবদলের সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন বাবুল, সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মোল্লাসহ ৭৭ নেতাকর্মী বুধবার বিশেষ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলাম শুনানি শেষে সাতজনের জামিন মঞ্জুর করেন এবং বাকিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিশেষ ট্রাইব্যুনালের ৮টি মামলার মধ্যে মো. শরীফুল আলম সর্বোচ্চ ৫টি মামলার আসামি। এর আগে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা জজ আদালতে মো. শরীফুল আলম নাশকতার দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালতের বিচারক মো. আবদুর রহমান দু’টি মামলাতেই শরীফুল আলমের জামিন মঞ্জুর করেন। এছাড়া দু’টি মামলার মধ্যে একটি মামলায় তিনি তিনজনের জামিন মঞ্জুর এবং অপর মামলায় আটজনের জামিন না মঞ্জুর করেন।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top