|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় গৃহবধূ খুন

স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় গৃহবধূ খুন


প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫

2010
রাজশাহীর দুর্গাপুরে স্বামীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আমজাদ আলীকে আটক করে দুর্গাপুর থানা পুলিশ। নিহত গৃহবধুর নাম রওশন আরা (২৫)। তিনি দুর্গাপুর উপজেলার সাহাবাজপুর গ্রামের আবু বাক্কারের কন্যা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ১০ বছর পূর্বে নরসিংদী জেলা সদরের বাসিন্দা আব্দুল বাতেনের ছেলে আমজাদ আলীর সাথে দুর্গাপুর উপজেলার সাহাবাজপুর গ্রামের আবু বাক্কারের কন্যা রওশন আরার বিয়ে হয়। বিয়ের পর থেকে আমজাদ শ্বশুর বাড়ীতে ঘরজামাই হিসেবেই থাকতেন।
নিহত গৃহবধূর মা সেলিনা বেগম বলেন, গত ৩ বছর থেকে ঢাকায় গার্মেন্টসের এক মেয়ের সাথে আমজাদ আলী প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সে সব সময় মোবাইল ফোনে ওই মেয়ের সাথে কথা বলে এবং মাঝে মধ্যে তার সাথে দেখা করতে ঢাকায় যেতো। বিষয়টি বুঝতে পেরে আমার মেয়ে প্রতিবাদ করে। তারপর থেকে প্রায় সব সময় কারণে-অকারণে মেয়েকে নির্যাতন করতো।
নিহতের মামা সাখাওয়াত হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকেলে নিহতের স্বামী আমজাদ আলী বাড়ীতে বসে থেকে মোবাইল ফোনে গার্মেন্সের ওই মেয়ের সাথে দীর্ঘ সময় ধরে কথা বলতে থাকে। এসময় এটি শুনে রওশন আরা তার স্বামীকে আর তার সাথে কথা বলতে নিষেধ করে। তখন আমজাদ তাকে মেরে ফেলে ঢাকায় যাবে স্ত্রীকে হুমকি দেয়।
এরপর স্বামী-স্ত্রী ৯ বছরের ছেলে রাশেদুলকে নিয়ে রাতে ঘুমিয়ে পড়ে। এরপর শুক্রবার ভোররাতে নিজ শয়ন কক্ষে বালিশ চাপা দিয়ে গৃহবধূকে হত্যা করে ঘাতক স্বামী আমজাদ আলী। হত্যার বিষয়টি বুঝতে পেরে পুত্র রাশেদুল কান্নাকাটি করতে প্রতিবেশীরা এগিয়ে ওই ঘরে ঢুকে। এসময় তারা রওশন আরার লাশ দেখেই আমজাদ আলীকে আটক করে। পরে তাকে মারধর করে থানায় খবর দিলে ভোর রাতেই দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমজাদকে আটক করে থানায় নিয়ে যায়। শুক্রবার সকাল ৯টার দিকে পুলিশ ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, ‘স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আমজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে আসলেই হত্যা করেছে কিনা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে স্পষ্ট বোঝা যাবে।’ এ ঘটনায় গৃহবধূর পরিবারের পক্ষ থেকে একটি হত্যামামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

 

সিলেট এর আরও খবর
অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top